ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলনে সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪৪ পূর্বাহ্ন

banglahour

 

অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত 
করতে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ, সিলেট বিভাগের প্রথম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত সম্মেলনে সিসিক প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনও নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ক্বওমী ব্লাড ডোনার পরিষদের কার্যক্রমের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষাজীবন থেকেই অনেক তরুণ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। রক্তের অভাবে অনেক সময় রোগীর স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ক্বওমী ব্লাড ডোনার পরিষদের মতো সংগঠনের উদ্যোগের ফলে মুমূর্ষু রোগীরা দ্রুত প্রয়োজনীয় রক্ত পেতে সক্ষম হবেন।

তিনি বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের মতো মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে। বাংলাদেশ ক্বওমী ছাত্রসমাজের তরুণরা এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসায় তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের সংগৃহীত রক্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। মানবকল্যাণমূলক এ ধরনের উদ্যোগে যারা এগিয়ে আসেন, তাদের আমরা সবসময় উৎসাহিত করি। আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখুন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

পরিষদের সিলেট বিভাগীয় শাখার সভাপতি হাফিজুর রহমান মিছবাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় টিমের পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, সাধারণ সম্পাদক আল হাবিব আহমদ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ক্বওমী শিক্ষার্থী, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম