ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাকা ফেরত ও দ্রুত বিচার দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১:১২ অপরাহ্ন

banglahour

মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিক জেসমিন বেগমের প্রতারণার শিকার ভুক্তভোগীরা জমাকৃত টাকা ফেরত ও ঘটনার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে কার্ড প্রদান, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সাবমার্সিবল পাম্প ও ঘর নির্মাণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। কিন্তু প্রতিশ্রুত সুবিধা না পেয়ে তারা প্রতারণার শিকার হয়েছেন।


মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী ফারুক চৌধুরী, সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, আফিয়া বেগম ও বদিউজ্জামান। তারা বলেন, কষ্টার্জিত অর্থ জমা দিয়েও কোনো সুবিধা পাননি। বর্তমানে অভিযুক্ত জেলহাজতে থাকলেও তাদের অর্থ ফেরতের বিষয়ে কোনো অগ্রগতি নেই। তাই দ্রুত টাকা ফেরত ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।


পরে জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে ভুক্তভোগীরা তাদের জমাকৃত অর্থ ফেরতের ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত এবং মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
বক্তারা বলেন, তাদের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম