ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের গৌরীপুরে নদে থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২:৩৮ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহের গৌরীপুরে নদে থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের বয়রা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন মোকরামিন হাসান রাফি নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল|
আজ (বৃহস্পতিবার) সকালে গৌরীপুরের বয়রা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ হতে মরদেহটি উদ্ধার করা হয়|


গৌরীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বুধবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাফি| একপর্যায়ে তারা সাঁতরে বেশি পানিতে চলে গেলে দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাফি স্রোতের টানে পানিতে তলিয়ে যায়| 

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যা পর্যন্ত পানিতে নেমে খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি রাফির| আজ সকালে আবারও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালানোর একপর্যায়ে মরদেহটি উদ্ধার করা হয়| রাফি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে|

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম