ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় আজ দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার উপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  তবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল থেকে এ জেলার তাপমাত্রা কমতে থাকবে। এদিকে এই প্রচন্ড গরমে অতিষ্ঠ  জনজীবনের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সদস্যরা। তার এদিন দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রাশাসক লুৎফুন নাহার পথচারীদের মাঝে স্যালাইন পানি, হাত পাখা ও ছাতা বিতরণ করছেন। এ সময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের সদস্যগণ উপস্হিত ছিলেন। এই বৈরী আবহাওয়ায় সব থেকে কষ্টে আছে সকল শ্রেণীর কর্মজীবি মানুষ এবং প্রাণীকূল।


বৃহস্পতিবার (৪ জুন বেলা) ১২টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস েএবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। এদিন দুপুর  ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৫৭ শতাংশ। 
বুধবার (৩ জুন) এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। 


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আছে আগামী ৫ জুন থেকে এ জেলায় তাপমাত্রা কমতে পারে।
                  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম