ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুর আশেক মাহমুদ কলেজের পুকুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন

banglahour

 


জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাফি হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রাফি হোসেন সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজ-এ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

রাফি’র স্বজনেরা জানান দুপুরে বন্ধুদের সাথে নিয়ে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম