চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রাঘাতে শান্ত (২৮) নামের একজন মারা গেছে। এ সময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্হানীয়রা সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
মৃত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্তসহ কয়েকজন যুবক বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রাঘাতে তাদের পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক ওই মুহুর্তে দুজনই আহত হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
