ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ২:২০ অপরাহ্ন

banglahour

 

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ের জমিতে চাষ গিতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে চালক জয় বিশ্বাস (২০) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার(৫ জুন) দুপুরে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামে পদ্মা নদীতে ট্রাক্টরটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রাক্টর এর নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গোলাম আলী বিশ্বাসের ছেলে।


স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ট্রাক্টর দিয়ে নদীর তীরবর্তী জমিতে একাই চাষ দিচ্ছিল জয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পরে ট্রাক্টরটি উল্টে গেলে নিচে চাপা পড়ে চালক। শুক্রবার সকালে লোকজন নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে পুলিশকে জানায়।

চরভদ্রাসন ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালকের মরদেহ ও ডুবে যাওয়া ট্রাক্টর উদ্ধার করে।

চরভদ্রাসন থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম