ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক বছর পর চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই গ্রেপ্তার ২

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৫ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ২:২১ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রায় এক বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লু-লেস জাহাঙ্গীর মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।


আজ শুক্রবার সকালে পিবিআই কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক  ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার  মো. আব্দুল্লাহ আল মাসুদ এসব তথ্য জানান।


তিনি বলেন, কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৪২) ২০২৫ সালের ২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন বিকেলে বড়খারচর মধ্যপাড়ার একটি নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা দিলুয়ারা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও দীর্ঘ দুই মাসেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। পরবর্তীতে পিবিআই কিশোরগঞ্জ জেলা স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এবং এসআই মাহবুব আলমের নেতৃত্বে একটি তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

তদন্তের সূত্র ধরে গত ১ জুন কুলিয়ারচরের বড়খারচর এলাকা থেকে হুসনা খাতুন (৪৫) এবং ৪ জুন কিশোরগঞ্জ শহরের বড়পুল এলাকা থেকে তার স্বামী শহীদ মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়। পরে উভয় আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানায়, তদন্তে উঠে এসেছে যে নিহত জাহাঙ্গীর মিয়ার সঙ্গে হুসনা খাতুনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে তারা একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে দেখা করেন। এ সময় হুসনার স্বামী শহীদ মিয়া সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ক্ষোভের বশবর্তী হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে জাহাঙ্গীর মিয়ার শরীরে আঘাত করে তাকে হত্যা করেন।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম