ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোবাইলে লাইভে এসে যুবকের আত্মহত্যা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৩:০৮ অপরাহ্ন

banglahour


বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইফ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল। সে ঐ এলাকার জনৈক সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে সে এক শিশু কন্যার জনক। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে।

স্ত্রীর সাথে  মনোমালিন্য,পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারনে সে আত্মহত্যার করেছে বলে জানা গেছে।


লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

মোরেলগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম