ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদক ব্যবসায় বাধা দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

ভৈরবে  পঞ্চবটিতে মাদক ব্যবসায় বাধা দেয়ায়  ওয়ার্ড বিএনপি সভাপতি ওমর মোহাম্মদ অপুর বিরুদ্ধে  মাদক ব্যবসায়ী পপি আক্তারের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  করেেছন এলাকাবাসি ও  ভুক্ত ভোগী। আজ শুক্রবার সকালে পঞ্চবটি বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওমর মোহাম্মদ অপু,ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক মিয়াসহ স্থানীয়রা জানান, পঞ্চবটি গ্রামে পপি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদকের ভয়াল থাবায় এলাকার ঊঠতি বয়সী তরুণ ও যুব সমাজ সহ শিক্ষাথীরা বিপথগামী হচ্ছে। তাই  মাদক ব্যবসা বন্ধে স্থানীয়দের সহায়তায় পপি আক্তারের ব্যবসা বন্ধ হয়ে যায়।

তাই এলাকার একটি কুচক্রী মহলের যোগ সাজশে পপি আক্তার এআইয়ের মাধ্যমে অপুর কণ্ঠ এডিট  (নকল) করে  ওমর মোহাম্মদ অপুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করছে । তাই এ ধরনের জঘণ্যতম ন্যাক্কার কাজের নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম