ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ ৩ জন আটক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৬:৪৮ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ  সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং একটি ইজিবাইকসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। তাদের সবার বাড়ি ভোলাহাট উপজেলার ফুটানি বাজার এলাকার অন্তর্গত।

অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, তিনটি মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম