কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কবরস্থানে জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত ভূমি দখলের অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা।
আজ রবিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সজু মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সজু মিয়া বলেন, ভূমি দখলের যে অভিযোগ আনা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। একটি মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। কোনো ব্যক্তির জমি বা পারিবারিক কবরস্থান দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়নি। কার্যালয়টি বৈধ কাগজপত্র ও সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই স্থাপন করা হয়েছে। সবসময় আইন ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গতকাল বিভিন্ন গণমাধ্যমে কবরস্থানের জায়গা দখল করে অষ্টগ্রামে বিএনপির কার্যালয় নির্মাণ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভক্সপপ ক্লিপ: মো: সজু মিয়া, সাধারণ সম্পাদক, সদর ইউনিয়ন বিএনপি, অষ্টগ্রাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
