ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে আগুনের তাপে শুঁটকি তৈরী করছিল অবৈধ জেলেরা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ৮:৪৫ অপরাহ্ন

banglahour


নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে বিষ (কীটনাশক) প্রয়োগে মাছ শিকার করে শুঁটকি তৈরী করছিলেন একদল জেলে নামধারী দুর্বৃত্ত। খবর পেয়ে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুই বস্তা শুঁটকি, চার বোতল কীটনাশক, দুটি ডিঙি নৌকাসহ মৎস্য আহরণ ও শুঁটকি তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। এ সময় ধ্বংস করে দিয়েছে অবৈধ শুঁটকি তৈরীর আস্তানাটি। 
অভিযানকালে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদাজ্জামান জানান, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা  অমান্য করে গোপনে বনে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার করেন। বনের মধ্যে বিশেষ কায়দায় তৈরী করা মাচায় সেই বিষাক্ত মাছ আগুনের তাপে শুকিয়ে করা হচ্ছিল শুঁটকি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুন) বিকালে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া ফরেস্ট অফিসের শিয়ালা নদীর অফিস খাল এলাকায় এ অভিযান চালায় বনরক্ষীরা।

তিনি আরও জানান, অভিযানকালে জেলেরা গহীন বনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে শুঁটকি, কীটনাশক, নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করে আস্তানাটি করে ধ্বংস করে দেওয়া হয়েছে।

দুর্বৃত্তরা দলে ৪-৫জন ছিলেন। পলাতন জেলেদের ধরতে অভিযান চলামন রয়েছে।


উল্লেখ্য, সুন্দরবনের বন্যপ্রাণী, মৎস্য সম্পদের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১ জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বনজীবি ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম