ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(৩ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ১১:২১ অপরাহ্ন

banglahour

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।


রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল জেলা হাসপাতাল এলাকা ঘুরে পুনরায় পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।


পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মো. মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল ও সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


উল্লেখ্য, গত ৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলককে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম