সিলেট নগরীর পাঠানটুলাস্থ বারাকা ইসলামিক সেন্টারের উদ্যোগে। অনুষ্ঠিত হবে ‘কুরআনীক সন্ধ্যা আসর’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়েখ আব্দুল্লাহ সোহেল আল মাদানি, যিনি যুক্তরাজ্যের বার্মিংহাম জামে মসজিদের ইমাম এবং রহীম একাডেমি ইউকের উপ-প্রধান (Deputy Head)। এছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের কুরআন অনুষদ থেকে স্নাতক শায়েখ আহমেদ জুবায়ের আল মাদানী। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করবেন বারাকা ইসলামিক সেন্টারের সাবেক শিক্ষার্থী ও মসজিদ আত-তাকওয়া, সিলেটের ইমাম হাফিজ আহমেদ আব্দুল বাসিত।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, শিক্ষার্থীদের পরিবেশনা, কুরআনের আলোকে জীবন গঠনমূলক আলোচনা, দোয়া ও মুনাজাতের আয়োজন থাকবে।
সোমবার বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বারাকা ইসলামিক সেন্টারের ৩য় তলার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বারাকা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের মতে, সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সার্থক হবে, ইনশাআল্লাহ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
