ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ২:১৮ অপরাহ্ন

banglahour

ভাতা বৃদ্ধি, এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।


সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।


আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস প্রশিক্ষণ-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সিদ্ধান্তের মধ্যে উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।


এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের মধ্যেও হাসপাতালের জরুরি বিভাগসহ সব ধরনের জরুরি স্বাস্থ্যসেবা স্বাভাবিক রয়েছে। রোগীদের জরুরি চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম