ঢাকা, ৯ জুন ২০২৬, মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গানে আর ফিরবেন না রিংকু

বিনোদন | ডেস্ক রিপোর্ট।

(৮ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

 

ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। চারবার স্ট্রোকে আক্রান্ত হওয়ায় জীবনযাত্রা বদলে গেছে তার।

দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গন থেকে দূরে আছেন রিংকু। বর্তমানে গ্রামের বাড়িতেই নিভৃতে সময় কাটছে এক সময়ের জনপ্রিয় এই লোকসংগীতশিল্পীর।

শারীরিক অবস্থার অবনতির কারণে সংগীতে আর ফেরা সম্ভব নয় বলেই মনে করেন রিংকু। জীবনের এই পর্যায়ে এসে তার একটাই প্রত্যাশা তার সৃষ্টি করা গানগুলো যেন হারিয়ে না যায়।


সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে অংশ নিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থা, সংগীত জীবন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন রিংকু।

রিংকু বলেন, পুরোপুরি গানে ফিরতে না পারলে গানে ফেরার ইচ্ছা আমার নেই।

ইচ্ছা করলেও সেই সম্ভাবনা নেই। কারণ, চারবার স্ট্রোক হয়েছে। এর মধ্যে একবার-দুবার তো কেউ জানতই না। চারবার যখন স্ট্রোক হয়ে গেল, তখন আমি বুঝলাম সব আশা শেষ। এটা মানতে হবে, কারণ এটাই সত্য। আসলে আমি যেভাবে ব্যাক করতে চাই, সেভাবে আর হবে না। পরিপূর্ণভাবে ব্যাক করতে না পারলে ব্যাক করার দরকার নেই। আমি মরে গেলেও গানগুলো তো থাকবে। একটাই আহবান আমার, গানগুলো যেন নষ্ট না হয়।

শহুরে সম্পর্ক ও ভালোবাসা নিয়েও আক্ষেপ লোকসংগীতশিল্পী। তার কথায়, শহরের মানুষের ভালোবাসা হচ্ছে কাজের জন্য ভালোবাসা। আর গ্রামের মানুষের ভালোবাসা অরিজিনাল। তারাই এখন আমার বন্ধু। একটা কথা আছে কাজ করলে কাজী, কাজ ফুরালে পাজি। ঠিক তেমন হচ্ছে শহরের মানুষের ভালোবাসা।

রিংকু বলেন, যদি কারও কাজ করে দিতাম তাহলে ভালোবাসত, কাজ না করে দিলে আমি নেই বিষয়টি এমন আরকি। সেই সময়ের কোনো বন্ধুই নেই এখন। কেউ খোঁজ রাখে না। যদি কারও জন্য কিছু করে থাকি, সেটা আমি করেছি। কিন্তু কারও সিমপ্যাথি আমি চাই না।

২০২০ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিকভাবে ভীষণ অসুস্থ রিংকু। শরীরের একপাশ অবশ হয়ে যাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে যায় তার। তাই এখন গ্রামের মানুষদের সান্নিধ্যে দিন কাটছে ক্লোজওয়ান খ্যাত জনপ্রিয় এই শিল্পীর।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯