ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা ১৬ কেজি গাঁজাসহ একজন আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৩:৫৬ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সুবদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।


আটক হযরত আলী (৫৫) জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মরহুম আক্কাস আলীর ছেলে।


এদিন বেলা ৩টায় জেলা পুলিশের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই শরিফুল ইসলামসহ একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত আলীকে আটক করে। এ সময় তার কাঁধে বাঁধানো কফি কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
                       

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম