ঢাকা, ৯ জুন ২০২৬, মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে ১শ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীতে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

হারুন অর রশিদ ৫৫ ঢাকা ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে, হারুন অর রশিদ ৫৫
বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন।

সোমবার  ভোররাতে  দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে আইয়ুব মণ্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী হারুন অর রশিদকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানায় এজাহারের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯