ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(৩ মাস আগে) ৯ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:১৮ অপরাহ্ন

banglahour


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিষ্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত পিলার ৪০ সংলগ্ন এলাকায় বাগানে কাজ করতে যায় আবদুল খালেক। বাগানে কাজ করার এক পর্যায়ে মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিষ্ফোরণ হলে আবদুল খালেক গুরুত্বর আহত হয়। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হওয়ার খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম