বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুন পাড়ায় সন্ত্রাসীদের হাতে এক বাঙ্গালী ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) বিকালে বান্দরবান শহরের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রুমার জৈতুন পাড়ায় ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান,জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাছিরুল আলম, সাবেক পৌর কাউন্সসিলর ভাপতি সামসুল ইসলাম সামু, ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
