ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক খামারিদের মাঝে ডেইরি উপকরণ বিতরণ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:২৩ অপরাহ্ন

banglahour

 

খামারিদের সক্ষমতা বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক ডেইরি খামারির মাঝে বিভিন্ন ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ডেইরি পিজি সদস্যদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দুই দিনব্যাপী এ কার্যক্রমের আওতায় জেলার ৯৬০ জন ডেইরি পিজি সদস্যের মাঝে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা আরও জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক খামারিদের দক্ষতা উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও ডেইরি পিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম