অবৈধভাবে কোন যাচাই বাছাই ছাড়াই নির্বিচারে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশী আখ্যা দিয়ে অমানবিক আচরণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের আঁধারে তাদের এদেশে ঠেলে দিচ্ছে। এতে করে নিদারুণ কষ্ট পোহাচ্ছে ওই মানুষগুলো।
বিজিবি’র সঙ্গে স্থানীয় বাসিন্দারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। বিজিবি হ্যান্ডমাইকযোগে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে প্রচার চালাচ্ছে। সীমান্তের ১৫০ গজের ভেতর কেউ যেনো অবস্থান না নেয়,সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবি টহল অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিজিবি’র কাজে সহযোগীতা করছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল রফিকুল আলম বলেন, বিজিবি রাতদিন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করছে। এ কাজে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট কাজ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
