ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে গভীর রাতে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর গাইড ওয়াল ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩১ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালীতে গভীর রাতে বিশিষ্ট ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীর এর দলিল মূলে ক্রয়কৃত জমির গাইড ওয়াল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে মহিম শাহী চাঁদপুর গ্রামের রফিক শেখের ছেলে ইয়ারুল শেখ, ইয়াকুব আলী শেখের ছেলে কোরবান আলী, আকুলে মোল্লার ছেলে সুমন মোল্লা, ফকির শেখের ছেলে আদম শেখ দলবদ্ধ হয়ে মঙ্গলবার গভীর রাতে ওয়ালের নিচ থেকে কোদাল দিয়ে মাটি সরিয়ে ওয়ালে রশিদ বেঁধে টান দিয়ে ভেঙে ফেলে।

কালুখালীর জমি ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন বলেন বিশিষ্ট ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীর দলিল মূলে এ জমিটি ক্রয় করে মদাপুরের হার্ডওয়ার ব্যবসায়ী পারভেজ শেখ ও মেহের আলীর  নিকট থেকে। জমিটি ক্রয় করার পর থেকে ব্যবসায়ী কে এম রেজাউল ইসলাম তানভীরের নিকট চাঁদা  দাবি করে আসছিল ইয়ারুল শেখ, কুরবান আলী শেখ, সূর্যদিয়া গ্রামের সুমন মোল্লা, মহিম শাহি চাঁদপুর গ্রামের ফকির শেখের ছেলে আদম শেখ। চাঁদা না দেয়ার কারণে গভীর রাতে গাইড ওয়ালটি ভেঙে ফেলেছে।

এ ব্যাপারে ব্যবসায়ী কে, এম রেজাউল ইসলাম তানভীর  বলেন আমি জমিটি ক্রয় করার পর থেকে আমার কাছে এরা চাঁদা চেয়ে আসছিলো। আমি তাদের চাঁদার টাকা না দেয়ায় আমার জমির গাইড ওয়াল  ভেঙে দিয়েছে। এবং বিভিন্ন সময় আমাকে প্রান নাশের হুমকি দেয়া হচ্ছে ।

এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম