ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে দস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গুলিসহ আটক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৭ অপরাহ্ন

banglahour

 অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ডের জাহাজ  বিসিজিএস অপরাজেয় বাংলা এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর সদস্যরা  শ্যামনগরের কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৯ জুন  মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) আটক করা হয়। তারা সকলেই  সাতক্ষীরা জেলার শ্যামনগর  বাসিন্দা।

পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে, গভীর রাতে হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম