চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় দৈনিক সময়র সমীকরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, প্রেসক্লাব সদস্য আবুল হাসেম, এম.এম. আলাউদ্দিন, মিজানুর রহমান মিজান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, জাসাস সম্পাদক সেলিমুল হাবিব, আইনজীবী শাহজাহান মুকুল, আহসান আলী, সেলিম উদ্দিন খান, বিপুল আশরাফ, রাজীব হাসান কচি, আজাদ মালিতা, সরদার আল আমিন এবং অধ্যাপক সিদ্দিকুর রহমান।
বক্তারা শরীফুজ্জামান শরীফের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং জেলার উন্নয়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
