ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন পঞ্চগড়ের নারী উদ্যোক্তা বেইস লাইন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা শাম্মীনা আরজু শাম্মী(৩৮)। গত ৯জুন সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শাম্মী পঞ্চগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের মো,শফিকুর রহমানের তৃতীয় কণ্যা এবং ভিসা প্রসেসিং ফার্ম বেইস লাইন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ছিলেন। গত মাসে তিনি বান্দরবান ভ্রমনে গিয়েছিলেন। ধারনা করা হচ্ছে সেখান থেকেই তার শরীরে প্রানঘাতি ম্যালেরিয়ার জীবানু প্রবেশ করে।
নিহতের পরিবার সুত্র জানায় মে মাসের মাঝামাঝি সময়ে শাম্মী বন্ধুদের সাথে বান্দরবান বেড়াতে যান। সেখানে কয়েকদিন থাকার পরে সুস্থ্য অবস্থায় বাড়ি ফিরেন। গত ২৮ মে প্রথম জ্বরে আক্রান্ত হন। জ্বর বাড়তে থাকলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর জীবানু সনাক্ত করে চিকিৎসকগন।
ডেঙ্গু চিকিৎসা গ্রহন করে তিনি অনেকটা সুস্থ্য হয়ে উঠেন এবং হাসপাতাল ছেড়ে বাড়িতে আসেন। কিন্ত গত ৬ জুন হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ম্যালেরিয়ার জীবানু শনাক্ত হয়।কিন্ত বাজারে বিলুপ্ত প্রায় এই রোগের ঔষধের সরবরাহ না থাকায় উপযুক্ত চিকিৎসা শুরু হতে কিছুটা বিলম্ব হয়।
ইতিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং প্রচন্ড শ্বাস কষ্ট দেখা দেয়। জরুরী ভিত্তিতে রোগীকে আইসিইউ তে স্থানান্তরের প্রয়োজন হলে আইসিইউ পেতে বিলম্ব হয়। ৯ জুন মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু বরণ করে শাম্মীনা আরজু শাম্মী। মৃত্যুকালে তিনি বাবা-মা,তিন বোন ও এক ভাই রেখে গেছেন।
নিহতের বড়ভাই জাহিদুর রহিম সোহেল বলেন সারা রংপুর ও ঢাকা শহর ঘুরে আমারা কোথাও ম্যালেরিয়ার ঔষধ খুজে পাইনি। একদিন পরে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঔষধ সংগ্রহ করে দ্রুত রংপুরে পাঠাই। সময়মত রোগ সনাক্ত করতে না পেরে ও বাজারে ম্যালেরিয়ার ঔষধের সরবরাহ না থাকায় এক প্রকার অর্ধ চিকিৎসায় মারা গেল আমার ছোটো বোন। বান্দরবান ভ্রমনই তার জীবনে কাল হয়ে দাঁড়াল।তিনি আরো বলেন, ইদানিং নতুন করে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে, কিছুদিন আগে বান্দরবান ভ্রমনকারী এক পর্যটকের ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে। ম্যালেরিয়া যেন আর কোনো তাজা প্রাণ কেঁড়ে নিতে না পারে সেজন্য পার্বত্য অঞ্চল ভ্রমনের সময় তিনি সকলকে সচেতন থাকার আহব্বান জানান।সেই সাথে তিনি সংশ্লিষ্ট অঞ্চলে পর্যটকদের উদ্দেশ্যে সরকারীভাবে ম্যালেরিয়ার সতর্কবার্তা প্রচারনা বৃদ্ধির দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
