ঢাকা, ১২ জুন ২০২৬, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সহ-সভাপতিবকুল: খুলনা বিএনপির অভিনন্দন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:২০ অপরাহ্ন

banglahour


পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১১ জুন) খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই অর্জন তাঁর মেধা, দক্ষতা এবং সুযোগ্য নেতৃত্বের বহিঃপ্রকাশ। জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন এই পদের মাধ্যমে তিনি সংসদ সদস্যদের অধিকার রক্ষা ও সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে খুলনা মহানগর বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

নেতৃবৃন্দ আরও বলেন, তরুণ ও দূরদর্শী এই নেতার হাত ধরে খুলনা-৩ আসনসহ সমগ্র অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিবৃতিতে তাঁরা হুইপ রকিবুল ইসলাম বকুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মো. মাসুদ পারভেজে বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ; সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস; দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯