ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কেডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ১২ জুন ২০২৬, শুক্রবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তার এ নিয়োগের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।


মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলম মনাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।


নিয়োগের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে।


অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা দীর্ঘ কয়েক দশক ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। নেতাকর্মীদের মতে, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি খুলনা মহানগর বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার নেতৃত্বে কেডিএ নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম