ভৈরবে মাইক্রো বাসের ভাড়াকে কেন্দ্র করে বাসষ্ট্যান্ডে ২ গ্রামবাসীর ৫ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার মামলার আসামি অন্তর মিয়া, লিমন মিয়াসহ ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল ৩ টায় ভৈরব থানা পুলিশেরআয়োজন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ জানান গত বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের কমলপুর ও ভৈরব পুর ২ গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।সংঘর্ষে শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়া গুলিবিদ্ধ হয়। এছাড়া ও পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ঢাকা- সিলেট ও ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শতশত যাত্রীরা দূভোগে পড়ে। পরে কিশোরগঞ্জ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান শেলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত ১২ টার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে আজ শুক্রবার ভৈরব থানায় ২৬ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা ৮০/৯০ জনকে আসামি করে ভৈরব থানায় ১ টি মামলা দায়ের করেছে।
মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান সহকারী পুলিশ সুপার । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষা নবীশ) মাঃ সজীব মিয়া, ভৈরব থানার পরিদর্শক তদন্ত লিমন বোস।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
