ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনায় আটক ৬

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ দিন আগে) ১২ জুন ২০২৬, শুক্রবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour


মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্ট গার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরো ২৫০-৩০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। এই মামলায় শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত ৬ জন আসামীকে আটক করেছে যৌথ বাহিনী। বাকী আসামীদের আটকে যৌথ বাহিনীর অভিযান চলছে।  

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বৃহস্পতিবার সকালে মোংলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের হলে ৬ জনকে আটক করা হয়। আটককৃত হলেন, মুক্তা খাতুন (৩০),  লিজা ইসলাম (২৩),  তাসলিমা বেগম (৫০),  সুলতান শেখ (৫৫), মহারাজ খান (৫০), মোঃ শাহজালাল ফরাজী (২০)।

কোস্টগার্ড পশ্চিমের জোনাল কমান্ডার এম. মিসবাউল ইসলাম জানান, মোংলার জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় ওই এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের স্টেশন ও কোস্ট গার্ডের উপস্থিতি চায় না। সেই জন্যই দস্যুতা ও দস্যু পরিবারের সাথে জড়িত দুর্বৃত্তরা কোস্ট গার্ড স্টেশনে এ হামলা চালিয়েছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯