শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার রতন গাজীর ছেলে।লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, দুর্বৃত্তর গুলিতে রফিক গাজী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসাক রফিককে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ হত্যার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
