ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৪

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:২৯ অপরাহ্ন

banglahour

 


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলাহাট থানাধীন কলেজ মোড় সংলগ্ন ভোলাহাট-রহনপুর সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।


আটকরা হলেন— ভোলাহাট উপজেলার কলেজ মোড় সন্ন্যাসীতলা এলাকার মো. শুভ (২৮), শিবগঞ্জ উপজেলার নামো টিকরী গ্রামের মো. মোস্তাকিম (২৮), টিকরী বাজার এলাকার মো. ছারোয়ার জাহান (২৯) এবং নামো টিকরী গ্রামের মো. ইব্রাহিম খলিল (১৭)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মো. কামাল হোসেন, এসআই মো. বশির আহম্মেদ, এসআই মো. শাহীন আলম এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯