ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অপহরণের ৮ দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর গ্রামের অর্জুন খাল থেকে অপহরণের ৮ দিন পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে মরদেহটি শনাক্ত করা হয়।


নিহত রাফিন (২২) আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে।
নিহতের দাদী আমেনা খাতুন জানান, গত ৫ জুন শুক্রবার সকালে রাফিন তার ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


পরে রাত ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে দাবি করা হয়, রাফিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।


স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান জানতে চাইলে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বরং ফোনের অপর প্রান্ত থেকে মারধরের শব্দ শোনানো হয়।
আমেনা খাতুন আরও জানান, রাফিন দীর্ঘদিন ধরে তার সঙ্গেই বসবাস করতেন এবং ব্যাটারিচালিত রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।


কুতুবপুর পুলিশ ক্যাম্পের এএসআই শাহাজুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) গভীর রাতে মরদেহের সন্ধান পাওয়া যায়। তবে রাত বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯