গত ঈদুল ফিতরে জন্মভূমিতে ফেরার পথে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার সোহেলের মা ও শাশুড়ির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন, ২০২৬) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিহতদের স্বজনদের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৫ লাখ টাকা প্রদান করা হলেও পরবর্তীতে আরও ২৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরে বাড়ি ফেরার পথে সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় সোহেলের মা ও শাশুড়ি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
