ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৩৫ অপরাহ্ন

banglahour

ভৈরবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শনিবার (১৩ জুন) দুপুরে ভৈরব পৌর এলাকায় ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচির অংশ হিসেবে শহরের আব্দুল আজিজ মাতৃসদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রেলওয়ে স্টেশন সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভৈরবে ২৫০টি চারা রোপণ করা হয়েছে। চলতি জুন মাসের মধ্যে আরও ৭৫০টি চারা রোপণ করা হবে।


তিনি বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, চারাগুলোকে পরিচর্যা করে টিকিয়ে রাখতে হবে। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।”


এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯