ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৪০ অপরাহ্ন

banglahour

 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকার ধামরাইয়ে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ ও একটি ওষুধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি ঐতিহাসিক পদক্ষেপ। ধামরাইয়ের প্রতিটি খাস জমি, রাস্তার ধার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রকল্পের আওতায় ব্যাপকভাবে গাছ লাগানো হবে।"

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পের আওতায় ধামরাই উপজেলায় আগামী দুই মাসে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার ৮০০ গাছ রোপণ করা হবে। এছাড়াও যাদের গাছ কেনার সামর্থ্য নেই তাদের মাঝে আমরা গাছ বিতরণ করবো।  

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার  ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই পৌরসভার সচিব মো. গোলাম নবী, থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মারুফ শিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী।

উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯