সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
আজ (শনিবার) সকালে সরকারি আনন্দ মোহন কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে বেসরকারি কর্মচারী ইউনিয়ন সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, নতুন নিয়োগ বন্ধের পাশাপাশি চাকুরী থেকে ছাটাই বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে চার জেলার ১৪ টি সরকারি কলেজের কয়েকশো বেসরকারি কর্মচারী অংশ নেয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
