ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৪৮ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী আক্তার তারানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিকের সঞ্চালনায়   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটি মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপি'র  সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ উপজেলা বিএনপির,উপজেলা যুবদল,উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

উপজেলা প্রশাসনসুত্রে জানা যায়,এ কর্মসূচিতে ৭ ইউনিয়নের মোট ১ হাজার ৬ শ ৫৮জন কৃষকের মাঝে ১মাসের সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি চাল প্রদান করা হয়।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯