ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রীর উদ্যোগে কটিয়াদী পৌরসভায়ও বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৪৯ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে পৌরসভার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরপর কটিয়াদী পৌরসভার এরিয়ায় গাছ লাগানোর মধ্য দিয়ে অত্র কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপি'র সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ উপজেলা বিএনপির, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


পৌরসভার স্থানীয় বাসিন্দারা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ গাছ রোপণের কারণে শূন্যস্থান পূরণের পাশাপাশি সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পৌরসভা সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন সড়কের ফুটপাত ও ৯টি ওয়ার্ডের উন্মুক্ত গুরুত্বপূর্ণ স্থানে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নের্তৃত্বে সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান পৌর কর্তৃপক্ষ।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯