বরিশালের হিজলা উপজেলায় গত নির্বাচনে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ স্থানের জমি পরিদর্শন করেছেন হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান। শনিবার সকাল দশটায় উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণাধীন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, নদীভাঙন প্রতিরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, অডিটরিয়াম, হাসপাতালের নতুন ভবন নির্মাণ সহ মাদকের নির্মূল, সড়কে অবৈধ নছিমন করিমন বন্ধ কার্যকর পদক্ষেপ, রেজিস্ট্রেশন বিহীন মটরসাইকেলের বন্ধে কঠোর ভূমিকা নেয়া হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ মান নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। হিজলা উপজেলার প্রধান সড়কে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও নদীভাঙন রোধে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ করার হলে এলাকার মানুষের জীবনমান আরও উন্নত হবে।
পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার ভূমি অভ্র বড়াল জ্যোতি, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ জনপ্রতিনিধি, প্রকৌশলী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
