ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৭:১০ অপরাহ্ন

banglahour


রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে, প্রধান মন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কমর্সূচীর আওতায়  স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে।


আজ( ১৩ জুন) শনিবার  বিকেলে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া বাজার থেকে পদ্মা নদী পযন্ত রাস্তার  দু পাশ দিয়ে  ২০০ টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রেপান করা হয়েছে । বৃক্ষ রোপন কমর্সূচীর প্রধান অতিথি হিসেবে  উদ্ধোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, প্রধান মন্ত্রীর নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নে এবং তার উদ্যোগে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির  আওতায় আজকে ১০০ বৃক্ষ রোপন করা হয়েছে।
জুন মাসের মধ্যে আরো  পর্যায়ক্রমে ২৫০০ টি বৃক্ষ রোপন করা হবে। তবে শুধু রোপন নয় চারাগুলোকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, 
কালুখালী উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা মো: নাঈমুর রহমান, কালুখালী থানার এস আই সোহেল,সহকারী বন বিভাগের বন সংরক্ষক কর্মকর্তা    শানজিদা খানম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন নিলুফা,রতনদিয়া ইউনিয়ন পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম,  কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালেব, রতন দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া , রতনদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ তৈয়ব আলী খান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খান, ও সাধারণ সম্পাদক আদম আলী, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন  রবিন প্রমূখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯