দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসুচির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮০ দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বান্দরবানের সদর উপজেলার রেইছা-গোয়ালিয়াখোলা সড়কে দু-পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী(এসি) মো: শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সদর উপজেলা প্রকৌশলী অনুপম সিকদারসহ এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়কের পাশে পরিবেশবান্ধব ও ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশিষ্টরা আশা প্রকাশ করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)বান্দরবান নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন,"বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও মানব কল্যাণে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এলজিইডির উদ্যোগে সড়কের পাশে সবুজ বেষ্টনী গড়ে উঠলে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনগণও নানাভাবে উপকৃত হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
