ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৯ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ১:০২ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া সাকিনস্থ ব্রিজের ওপর থেকে ১৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। অভিযানে জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া ব্রিজের ওপর থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত চিহ্নিত মাদক কারবারি টিয়া (৩০)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ফুল প্যান্টের ডান পকেটে থাকা দুটি পলিথিন প্যাকেট থেকে ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


র‌্যাব জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯