ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু : নতুন করে ভর্তি ২৫ জন, চিকিৎসাধীন ৯৬

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু : নতুন করে ভর্তি ২৫ জন, চিকিৎসাধীন ৯৬
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত প্রায় তিন মাসে এ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।


আজ (রোববার) সকালে মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের তথ্য দানকারী কর্মকর্তা ডা. ঝন্টু সরকার  এ তথ্য জানান।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। মারা যাওয়া আড়াই বছরের ছেলে শিশুটি জেলার ধোবাউড়া থেকে গত ৪ জুন রাতে মমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক জানায়, সন্দেহজনক হাম ও সেপটিক শকে মৃত্যু হয়েছে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন শিশু হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে প্রায় ৯৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মমেক হাসপাতালে ২ হাজার ৮৭ জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে| আর মৃত্যুবরন করেছে  ৫১ জন।
৬৪ বেডের হাম আইসোলেশন ওয়ার্ডে বাড়তি রোগীদের সেবা দিতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯