ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মেদিনীপুরে অবৈধ স্বর্ণের বারসহ ১জন আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ৬:৪৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর গ্রাম থেকে অবৈধ ৪টি স্বর্ণের বার এবং ৪ টুকরো স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।


রবিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মহেশপুরের অধীন মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে সিকান্দার আলীকে (৫০) আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধ ৪টি স্বর্ণের বার এবং ৪ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়। 


এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় মামলার পর আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করে,  উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে অফিসে জমা দেয়া হয়েছে। 
               

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯