রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ ও পূনর্মিলনীসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগ্রামী দল- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা কমিটির পক্ষ থেকে সকাল ১০টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পার্টির অস্থায়ী কার্যালয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকায় সকাল সাড়ে ১০টায় ভূমিহীন ও অসহায়দের মাঝে খাদ্য শষ্য বিতরণ ও পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূনর্মিলনী অনুষ্ঠান বক্তব্য রাখেন, সমাজ সেবক বিপিন জ্যোতি চাকমা, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাসেম, পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সামশুল আলম, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যুগপৎ আন্দোলনের শরিক দল, ২০২৫ এ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক পার্টি।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ১৮০ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছেন সরকার কোন-কোন কাজ গুলো ১৮০ দিনের ভিতর প্রাধান্য দিয়ে কাজ করবেন তার সঠিক পরিকল্পনা শরিক রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করিলে ভাল হতো। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা শরিকদের আছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের শরিক দল/পার্টি গুলো কে নিয়ে জাতীয় সরকার গঠনের যে ঘোষণা দিয়ে ছিলেন, নির্বাচনের পরে তার ঘোষণার প্রতিপালন দেশের জনগণ দৃশ্যমান কিছুই দেখতে পায়নি।
নির্মল বড়ুয়া মিলন আরো বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন।
গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামান ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা। ২০২৬ এর ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টি ৭টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা রাঙ্গামাটি-২৯৯ আসনে পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসন ভোটের ফলাফল যাহাই ঘোষণা করুক না কেন, রাঙ্গামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে। জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা।
তিনি বলেন, রাঙ্গামাটি-২৯৯ আসনের সম্মানীত সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পদত্যাগ করায় রাঙ্গামাটি জেলার জনসাধারণ মর্মাহত এবং শঙ্খিত।
পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা বলেন, ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণআন্দোলন-গণসংগ্রামে ধারাবাহিকভাবে আমাদের পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।
রাঙ্গামাটি তথা-দেশ ও জনগণের প্রতি অংগিকার ও দায়িত্বশীলতার যায়গা থাকে আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে আমি ও আমার পার্টি তার আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। জুঁই চাকমা অতীতের মত আগামী দিনগুলোতে রাঙ্গামাটির মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এসময় স্থানীয় সাংবাদিক, জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ পূনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
