ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে চেম্বারের মতবিনিময় সভা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ মাস আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৫ অপরাহ্ন

banglahour

 

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘিরে জেলার ব্যবসায়ী ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে এ সভার আয়োজন করা হয়। চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পখাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রাজস্বনীতি, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত বাজেটের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পরিচালকবৃন্দ, চেম্বারের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জেলার অর্থনৈতিক অগ্রগতির জন্য বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে সরকারের কাছে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রস্তাবিত  বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম