ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, পানির নিচে নগরীর বিস্তীর্ণ এলাকা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

banglahour


খুলনায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। টানা বর্ষণে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে নগরীর বহু সড়ক হাঁটুসমান পানিতে ডুবে যায়। নগরীর রয়েল মোড়, শিববাড়ি মোড়, ময়লাপোতা,নেভি স্কুল মোড়, পুলিশ লাইন মোড়,  ডাকবাংলা, সোনাডাঙ্গা, বয়রা ও ফুলবাড়িগেটসহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। অনেক যানবাহন পানিতে আটকা পড়ে এবং পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধান হচ্ছে না। পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং ড্রেনেজ সংকটের কারণেই সামান্য বৃষ্টিতেই নগরীর বড় অংশ জলাবদ্ধ হয়ে পড়ে। এদিকে, জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন নগরবাসী। বিশেষ করে ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরও কেন পরিস্থিতির উন্নতি হয়নি, তা নিয়ে আলোচনা চলছে। 
জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন খুলনার বাসিন্দারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯