ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৫

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ৬:৫৩ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজ বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) এর সাথে মোংলা হতে গ্যাসভর্তি করে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহত  এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি  হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯